
নিউজ ডেস্কঃ ভোলার ইলিশা গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপ খনন শেষে প্রথম ও দ্বিতীয় স্তরের পর এবার তৃতীয় স্তরেও গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিদিন এ কূপ থেকে ২ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। সোমবার (১৫ মে) সকালে আগুন জ্বালিয়ে শেষ ধাপের গ্যাস পরীক্ষার কাজ শুরু করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স।
বাপেক্স জানায়, ভোলার ইলিশা গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপ খনন শেষে তৃতীয় স্তরেও গ্যাসের সন্ধান পাওয়া গেছে। প্রতিদিন এ কূপ থেকে ২ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে আশা করা যাচ্ছে।