News71.com
 Bangladesh
 15 May 23, 07:07 PM
 130           
 0
 15 May 23, 07:07 PM

সরকারের সদিচ্ছা না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ।। সিইসি

সরকারের সদিচ্ছা না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ।। সিইসি

নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সরকারের সদিচ্ছা না থাকলে নির্বাচন কমিশনের একার পক্ষে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়।সোমবার (১৫ মে) দুপুরে জাতীয় পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

চলমান পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় পার্টির অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনটি কেমন হয় দিনশেষে সেটাই দেখার বিষয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন