News71.com
 Bangladesh
 15 May 23, 07:04 PM
 118           
 0
 15 May 23, 07:04 PM

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু ।।

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু ।।

নিউজ ডেস্কঃ  জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সফর নিয়ে সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১৫ মে) বিকাল ৪টায় এই সংবাদ সম্মেলন শুরু করেন তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ এপ্রিল টোকিও’র উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদার আমন্ত্রণে জাপান সফরে যান তিনি।

 

কৃষি, মেট্রোরেল, শিল্প-উন্নয়ন, জাহাজ রিসাইক্লিং, কাস্টমস, মেধা সম্পদ, প্রতিরক্ষা, আইসিটি ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা ও টোকিওর মধ্যে স্বাক্ষরিত আটটি চুক্তি বিনিময় প্রত্যক্ষ করেন দুই প্রধানমন্ত্রী, যার বেশিরভাগই সমঝোতা স্মারক। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার পাশাপাশি শেখ হাসিনা দেশটির সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন