News71.com
 Bangladesh
 15 May 23, 06:46 PM
 125           
 0
 15 May 23, 06:46 PM

মোখা ।। সাগরে মাছ ধরা জেলেদের ৫০ কোটি টাকার ক্ষতি

মোখা ।। সাগরে মাছ ধরা জেলেদের ৫০ কোটি টাকার ক্ষতি

নিউজ ডেস্কঃ সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে ক্ষতির মুখে পড়েছেন গভীর সমুদ্রে মাছ শিকার করা জেলেরা। এ অবস্থায় ঘূর্ণিঝড়ের পর অনুকূল আবহাওয়া থাকার পরও সাগরে মাছ শিকারে যাবেন না তারা। জেলেরা জানান, নিষেধাজ্ঞা শুরুর আগে সাগরে মাছ শিকারে যে কদিন সুযোগ পাবেন তাতে লাভ তো হবেই না, উল্টো ভারি হবে লোকসানের বোঝা। ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে জানিয়ে নিষেধাজ্ঞা পিছিয়ে দেয়ার দাবি মৎস্যজীবী নেতাদের।

 

জেলে ও ট্রলার মালিকরা জানান, ২০ মে থেকে সাগরে ৬৫ দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা শুরু হবে। এজন্য ১৯ মে পর্যন্ত  মাছ শিকারের প্রস্তুতি নিয়ে সমুদ্রে গিয়েছিল বরগুনার প্রায় দুই হাজার মাছ ধরার ট্রলার। কিন্তু ঘূর্ণিঝড় মোখার কারণে নির্দিষ্ট সময়ের আগেই তড়িঘড়ি করে তীরে ফিরতে হয়েছে জেলেদের। এতে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় লোকসানে পড়েছেন তারা। ফলে লোকসানের কথা বিবেচনা করে নিষেধাজ্ঞার আগে মাছ শিকারের পর্যাপ্ত সময় না থাকায় এখন আর সমুদ্রে যাবেন না তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন