News71.com
 Bangladesh
 15 May 23, 06:45 PM
 131           
 0
 15 May 23, 06:45 PM

৪ দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি ।।

৪ দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি ।।

নিউজ ডেস্কঃ চার দিনের রাষ্ট্রীয় সফরে নিজের জেলা পাবনায় পৌঁছেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।সোমবার (১৫ মে) সকাল ১১.৪৫ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারে করে রওনা দিয়ে বেলা ১২ টা ৮ মিনিটে পাবনা শহীদ এডভোকেট আমিনউদ্দীন স্টেডিয়ামে পৌঁছান তিনি।

 

এরপর রাষ্ট্রপতি ১২টা ১০ মিনিটে পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন। দুপুর ১টা ৩৫ মিনিটে জেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বরের নাম ফলক উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতির পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর ১টা ৪৫ মিনিটে পাবনা সদর আরিফপুর কবরস্থানে উপস্থিত হয়ে বাবা-মায়ের কবরে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশ নিবেন। এরপর বেলা ২ টায় স্কয়ার বাগানবাড়িতে পারিবারিক সমাধিস্থলে পুষ্প অর্পণ এবং প্রার্থনায় অংশ নিবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন