News71.com
 Bangladesh
 15 May 23, 06:42 PM
 108           
 0
 15 May 23, 06:42 PM

ঘূর্ণিঝড় মোখা ।। মহেশখালীতে ৩ লবণ শ্রমিকের মৃত্যু

ঘূর্ণিঝড় মোখা ।। মহেশখালীতে ৩ লবণ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় মোখার প্রাবাহে কক্সবাজারের মহেশখালীতে তিন লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে এরা মারা যান।রোববার (১৪ মে) বিকেল সাড়ে ৪টার থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত পৃথক পৃথক স্থান থেকে ওই তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন হোয়ানক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর কাশেম চৌধুরী।

 

মৃত শ্রমিকরা হলেন, উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়া গ্রামের আবুল ফজলের ছেলে রিদোয়ান (৩৫), পানিরছড়া গ্রামের আকতার কবিরের ছেলে মুহাম্মদ নেছার (৩২) ও পানিরছড়া বারঘর পাড়ার মৃত মতিনের ছেলে মো. আনছার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন