News71.com
 Bangladesh
 15 May 23, 11:49 AM
 116           
 0
 15 May 23, 11:49 AM

উপকূলবাসীর জীবন ও জীবিকা নিয়ে বহুমুখী গবেষণার সুযোগ রয়েছে ।। খুবি উপাচার্য

উপকূলবাসীর জীবন ও জীবিকা নিয়ে বহুমুখী গবেষণার সুযোগ রয়েছে ।। খুবি উপাচার্য

নিউজ ডেস্কঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, সুন্দরবনসহ দেশের উপকূলীয় এলাকার মানুষের জীবন ও জীবিকা নিয়ে মাল্টিডিসিপ্লিনারি গবেষণার সুযোগ রয়েছে। এটা শুধু গবেষণাকর্ম নয়, হতে পারে দীর্ঘমেয়াদী কোলাবরেশন। এর মাধ্যমে উপকূলের মানুষের জীবনমান উন্নয়নের নানা দিক উঠে আসবে। উপকূলের মানুষরা সার্বিকভাবে উপকৃত হবে।তিনি বলেন, এই কোলাবরেশনের মূল বিষয় উপকূলের মানুষদের জীবন ও জীবিকা নিয়ে গবেষণা। এতে উপকূলের মানুষের সামাজিক কাঠামো লিঙ্গ এবং অভিযোজন, পাবলিক পলিসি, স্বাস্থ্য এবং অ্যাক্সেস, জীবিকা এবং অভিযোজনে গতিশীল পরিবর্তন, উপকূলীয় ইতিহাস এবং সাংস্কৃতিক পরিবর্তন, বৈজ্ঞানিক যোগাযোগ এবং নীতি নিযুক্তি নিয়ে গবেষণা করা হবে।

 

বাংলাদেশের উপকূলের মানুষদের জীবন ও জীবিকা নিয়ে গবেষণার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে বাংলাদেশের উপকূলীয় আরও চারটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নেদারল্যান্ডসের ইউট্রেক্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগিতা (রিসার্চ কোলাবরেশন) স্থাপনের জন্য অনুষ্ঠিত সভায় তিনি এ সব কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন