News71.com
 Bangladesh
 15 May 23, 11:46 AM
 154           
 0
 15 May 23, 11:46 AM

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে ।।

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে ।।

নিউজ ডেস্কঃ সদ্য সমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (১৫ মে) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হবে এ সংবাদ সম্মেলন। এতে প্রধানমন্ত্রী তার ১৫ দিনের সফর নিয়ে কথা বলবেন। গত শনিবার (১৩ মে) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদ সম্মেলনের বিষয়টি গণমাধ্যমকে জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন