
নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় ‘মোখার’ ঝুঁকিতে নেই বাংলাদেশ। ঘূর্ণিঝড়টি উপকূল পেরিয়ে যাওয়ায় মহাবিপদ সংকেত তুলে নেয়ায় বন্দরে শুরু হয়েছে স্বাভাবিক কার্যক্রম। এ ছাড়া শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দরের নিজস্ব ‘অ্যালার্ট-৪’ কমিয়ে ‘অ্যালার্ট-১’ এ নামানো হয়েছে। সোমবার (১৫ মে) সকাল থেকে বন্দরে শুরু হয়েছে স্বাভাবিক কার্যক্রম। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৬টায় শুরু হয় বিমান ওঠানামা।
ঘূর্ণিঝড় ‘মোখা’ নিয়ে রোববার (১৪ মে) বেলা ১১টার বুলেটিনে জানিয়েছে, এটি দক্ষিণ দিকে সরে মিয়ানমারে মূল আঘাত হানে। প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ বাংলাদেশ উপকূল পেরিয়ে মিয়ানমারে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মহাবিপদ সংকেত তুলে নিয়ে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত।