
নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় মোখার আতঙ্কে জীবন বাঁচাতে আশ্রয়কেন্দ্রে অসেন কক্সবাজার উপকূলের আড়াই লাখেরও বেশি মানুষ। ঘূর্ণিঝড়টি কক্সবাজার উপকূল অতিক্রম করার পর স্বস্তি ফিরেছে বাসিন্দাদের মধ্যে। গবাদিপশু নিয়ে নিজ বসতভিটায় ফিরছেন তারা। রোববার (১৪ মে) রাত থেকেই তারা নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেন।
জানা গেছে, ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারে নেমে আসে মহাবিপদ সংকেত। এরপর উপকূলবাসীকে রক্ষা করতে প্রশাসনের তোড়জোড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন আড়াই লাখ বাসিন্দা। রোববার দিনব্যাপী চলে ঘূর্ণিঝড় মোখার আঘাত। ঝোড়ো হাওয়ার পাশাপাশি উত্তাল ছিল সাগর। একই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। দীর্ঘ ৯ ঘণ্টা পর ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার উপকূল অতিক্রম করার পর স্বস্তি ফেরে আশ্রিত মানুষের মধ্যে।