News71.com
 Bangladesh
 14 May 23, 10:58 AM
 116           
 0
 14 May 23, 10:58 AM

সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে আঘাত হানবে মোখা ।।

সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে আঘাত হানবে মোখা ।।

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় মোখা আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে রোববার (১৪ মে) সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে।

শনিবার (১৩ মে) রাত আড়াইটায় আবহাওয়া অধিদফতরের সবশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়টি। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন