News71.com
 Bangladesh
 14 May 23, 10:55 AM
 167           
 0
 14 May 23, 10:55 AM

সরাসরি ঢাকা থেকে কায়রো ফ্লাইট শুরু ।।

সরাসরি ঢাকা থেকে কায়রো ফ্লাইট শুরু ।।

নিউজ ডেস্কঃ  মিসর যেতে দুবাই, শারজাহ ও জেদ্দায় নামতে হতো বাংলাদেশিদের। সরাসরি না গিয়ে এসব দেশে নামতে হতো। তবে আজ রোববার (১৪ মে) থেকে এবার কায়রোতে সরাসরি ফ্লাইট শুরু করেছে ইজিপ্ট এয়ার। প্রতি রোববার ও বুধবার ইজিপ্ট এয়ার সংস্থাটির ফ্লাইট ঢাকা থেকে কায়রোর উদ্দেশে ছেড়ে যাবে। শনিবার (১৩ মে) এক অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানিয়েছেন, ইজিপ্ট এয়ার চালু হওয়ায় সুদৃঢ় হবে ঢাকা-কায়রো সম্পর্ক।

 

নীল নদের দেশ মিসর। শিক্ষা, ভ্রমণ, বাণিজ্যসহ বিভিন্ন উদ্দেশ্যে কায়রোতে বাংলাদেশিদের নিয়মিত যাতায়াত রয়েছে। তবে সরাসরি ফ্লাইট না থাকায় এত দিন দুবাই, শারজাহ বা জেদ্দা হয়ে যেতে হতো কায়রোতে। এবার অপেক্ষার অবসান হলো। রোববার থেকে ঢাকা-কায়রো সরাসরি ফ্লাইট শুরু করেছে মিসরের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা ইজিপ্ট এয়ার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন