News71.com
 Bangladesh
 13 May 23, 02:28 PM
 109           
 0
 13 May 23, 02:28 PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের পরীক্ষা স্থগিত ।।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের পরীক্ষা স্থগিত ।।

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী রোববার (১৪ মে) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেয়ার কথা বলা হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান এসএসসি ও সমমানের পাঁচটি বোর্ডেরও রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন