News71.com
 Bangladesh
 13 May 23, 11:57 AM
 162           
 0
 13 May 23, 11:57 AM

বরগুনায় বেড়েছে নদ নদীর পানি ।।

বরগুনায় বেড়েছে নদ নদীর পানি ।।

নিউজ ডেস্কঃ  ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বরগুনায় বেড়েছে নদ-নদীর পানি। গত তিন দিনের চেয়ে শুক্রবার (১২মে) নদীর পানি অন্তত তিন ফুট বৃদ্ধি পেয়েছে বলে জানান স্থানীয়রা। তবে পানি বাড়লেও শান্ত রয়েছে নদী। বরগুনার পাথরঘাটা উপজেলায় বলেশ্বর নদীর তীরবর্তী পদ্মা এলাকার বাসিন্দা মুসলিম আলী বলেন, গত তিন দিনের তুলনায় শুক্রবার নদীতে অন্তত তিন ফুট পানি বেড়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। এমন সময় নদীর পানি এত বৃদ্ধি পাওয়ার কথা না। এটি ঘূর্ণিঝড়ের প্রভাবে বেড়েছে। এভাবে বাড়তে থাকলে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করবে।

 

বরগুনা বরইতলা ফেরিঘাট এলাকার বাসিন্দা জুয়েল বলেন, নদীতে পানি বৃদ্ধি পাওয়ার কারণে লোকজনের মনে ভীতির সঞ্চার হয়েছে। কারণ এই এলাকার বেড়িবাঁধের অবস্থা নাজুক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন