
নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় মোখা আরও শক্তিশালী হয়ে ধেয়ে আসছে বাংলাদেশ উপকূলের দিকে। বর্তমানে শক্তি বাড়িয়ে এটি ক্যাটাগরি-২ ক্ষমতাসম্পন্ন ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি প্রবল শক্তিশালী (ক্যাটাগরি-৪) ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে শঙ্কা জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। উপকূল অতিক্রমের সময় এটি ১৮০ থেকে ২০০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে আবহাওয়া অধিদফতরের তথ্য বলছে রোববার (১৪ মে) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এটি কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে।