
নিউজ ডেস্কঃ দলীয় সিদ্ধান্ত অমান্য করে গাজীপুর সিটি নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির ৩০ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। শুক্রবার (১২ মে) বিকেলে সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছে গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব শওকত হোসেন সরকার।শোকজ পাওয়া সবাই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে নগরীর ১৫ নম্বর ওয়ার্ড থেকে মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফয়সাল আহমদ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শোকজপ্রাপ্ত কাউন্সিলর প্রার্থীরা হলেন, সদর মেট্রো থানার আহ্বায়ক হাসান আজমল ভূঁইয়া, সাবেক আহ্বায়ক হান্নান মিয়া, বাসন মেট্রো থানার সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন চৌধুরী মুসা, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক সফি উদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ আলেক, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়সার আহমাদ সরকার, পূবাইল থানা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নজরুল ইসলাম বিকি, সাবেক আহ্বায়ক সুলতান উদ্দিন চেয়ারম্যান, সদর থানা বিএনপির সভাপতি মজিবুর রহমান, সদস্য মাহবুবুর রশিদ খান শিপু, সবদের হাসান, খাইরুল আলম, জিএস নাসিমুল ইসলাম মনির, শহিদুল ইসলাম, তানবীর আহমেদ, আনোয়ার সরকার, রফিকুল ইসলাম রাতা, বাবু চৌধুরী, আবুল হাসেম, সেলিম হোসেন, ফারুক হোসেন খান, মহানগর মহিলা দলের সিনিয়র সহসভাপতি খন্দকার নুরুন্নাহার, সহসভাপতি কেয়া শারমিন, শ্রমিকদল নেত্রী ফিরোজা বেগম, হাসিনা মমতাজ, বিএনপি নেতা অ্যাডভোকেট আলম, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আউয়াল সরকার, বিএনপি নেতা মো. মাহফুজুর রহমান ও ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোবারক হোসেন মিলন।