News71.com
 Bangladesh
 13 May 23, 10:27 AM
 121           
 0
 13 May 23, 10:27 AM

চট্টগ্রামে সব বিমানের ওঠানামা বন্ধ ।।

চট্টগ্রামে সব বিমানের ওঠানামা বন্ধ ।।

নিউজ ডেস্কঃ অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার গতি ক্রমেই বাড়ছে। ধারণা করা হচ্ছে রোববার (১৪ মে) সকাল ৮টার পর থেকে দুপুর ২টার মধ্যে সেন্টমার্টিন দ্বীপ ও কক্সবাজার জেলা অতিক্রম করবে এটি। ফলে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ওঠানামা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে শনিবার সকাল ছয়টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত সেখানে কোন বিমান ওঠানামা করতে পারবে না। ঘূর্ণিঝড়ের গতিবিধি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ। তিনি জানান, চট্টগ্রামসহ তিন সমুদ্রবন্দরে ৮ নম্বর মহাবিপৎসংকেত জারি করার পর এই পদক্ষেপ নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন