News71.com
 Bangladesh
 13 May 23, 10:24 AM
 122           
 0
 13 May 23, 10:24 AM

ঢাকার সঙ্গে পদ্মার সেতুর সংযোগ ।। পাথরবিহীন রেললাইনের কাজ শেষপর্যায়ে

ঢাকার সঙ্গে পদ্মার সেতুর সংযোগ ।। পাথরবিহীন রেললাইনের কাজ শেষপর্যায়ে

নিউজ ডেস্কঃ রেলপথে ঢাকাকে পদ্মা সেতুর সঙ্গে যুক্ত করতে চারটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। এখন দ্রুতগতির রেল চলাচলে পাথরবিহীন রেললাইন স্থাপন শেষপর্যায়ে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ধলেশ্বরী শাখা নদীর ওপর তৈরি হয়েছে পোড়াহাটি রেলসেতু।  সেতুর বুকে রড বাইন্ডিং করে বসানো হচ্ছে স্লিপার। স্লিপারের দুই মাথায় স্টিলের রেললাইন স্থাপন করে তা আটকে দেয়া হচ্ছে ক্লিপ দিয়ে। এরপরই প্রযুক্তি ব্যবহার করে লেভেল ঠিক করে ঢালাইয়ের জন্য প্রস্তুতি আর রাতে করা হচ্ছে কংক্রিটিং। ৩০০ মিটার দীর্ঘ এই রেলসেতুতে স্থাপন করা হয়েছে তিনটি রেল এক্সপানশন জয়েন্ট।  

 

তবে ঢাকাকে পদ্মা সেতুর সঙ্গে যুক্ত করতে চারটি মেজর ব্রিজ নির্মাণ করা হয়েছে। অপর ৩টির মধ্যে ৪০০ মিটার বুড়িগঙ্গা, ৩০০ মিটার বিবিরবাজার ও ৫০০ মিটার ধলেশ্বরী রেলসেতু। এর মধ্যে সবার আগে রেললাইন স্থাপন হলো পোড়াহাটি রেলসেতুতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন