News71.com
 Bangladesh
 12 May 23, 08:33 PM
 119           
 0
 12 May 23, 08:33 PM

বাংলাদেশে চালু হবে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে ।। পলক

বাংলাদেশে চালু হবে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে  ।। পলক

নিউজ ডেস্কঃ খুব শিগগিরই বাংলাদেশে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফ্রিল্যান্সারদের প্রাণের দাবি হিসেবে প্রধানমন্ত্রী এটি চালুর উদ্যোগ নিয়েছেন। শুক্রবার (১২ মে) দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্মার্ট কর্মসংস্থান মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট বাগেরহাট গড়ার জন্য যা যা প্রয়োজন প্রধানমন্ত্রী তা করবেন। বাগেরহাটের শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের জন্য জেলা সদরে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হবে। প্রতিটি উপজেলায়ও তথ্য প্রযুক্তি ও ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ সেন্টার করা হবে বলেও জানান তিনি। 

  

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে স্মার্ট মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাগেরহাট-২ (কচুয়া-সদর) আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, পুলিশ সুপার কে এম আরিফুল ইসলাম, ব্রাক-কুমন-এর প্রধান নেহাল বিন হাসান প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন