News71.com
 Bangladesh
 12 May 23, 08:32 PM
 137           
 0
 12 May 23, 08:32 PM

ঘূর্ণিঝড় মোখা।। ডিসি-ইউএনওদের জন্য জরুরি নির্দেশনা

ঘূর্ণিঝড় মোখা।। ডিসি-ইউএনওদের জন্য জরুরি নির্দেশনা

নিউজ ডেস্কঃ অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। তাদের সব ধরনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। শুক্রবার (১২ মে) দুপুরে ভার্চ্যুয়াল বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়। যাতে ২২টি জেলার ডিসি ও ইউএনও অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খান। এ বিষয়ে জানতে চাইলে মাহমুদুল হোসাইন খান সময় সংবাদকে বলেন, ‘অনেকগুলো বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি। যার মধ্যে রয়েছে, ঝড়টি মোকাবিলায় তারা যেন তাদের সব প্রস্তুতি সম্পন্ন করেন। এনজিওসহ সবাইকে সম্পৃক্ত করে প্রস্তুতি গ্রহণ করতে হবে।’ 

 

 

শুকনা খাবার, দিয়াশলাই ও মোমবাতি প্রস্তুত রাখতে বলা হয়েছে। উদ্ধারকারী বোট, ট্রলার ও গাড়িগুলো এমনভাবে প্রস্তুত রাখতে হবে, যাতে তা যে কোনো মুহূর্তে কাজে লাগানো যায়। চালকদের মোবাইল নম্বরসহ সবকিছু হাতের কাছে রাখতে বলা হয়েছে, যোগ করেন মাহমুদুল হোসাইন। তিনি বলেন, বিদ্যুৎ যদি চলেও যায়, কোনো কারণে যদি মোবাইলের সংযোগ না-ও থাকে, তারা যেন স্বয়ংক্রিয়ভাবে নিজেদের কাজগুলো করে যান, সেভাবেই তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন