
নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বাসিন্দারা রয়েছেন চরম আতঙ্কে। এরই মধ্যে ট্রলারে দ্বীপটি ছেড়েছেন তিন হাজারের বেশি বাসিন্দা। বন্ধ রাখা হয়েছে দোকানপাটও। রুবেল মোখার প্রভাব থেকে মানুষের নিরাপত্তার জন্য হোটেল ও রিসোর্টগুলোকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছে প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি ও পুলিশ একযোগে কাজ করছে।
ঘূর্ণিঝড় ‘মোখা’ শক্তিশালী হয়ে কক্সবাজারের দিকে এগিয়ে আসছে। এটি টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ ছাড়াও মিয়ানমারের উপকূল এবং এর আশপাশের ওপর দিয়ে বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাই সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন সেন্টমার্টিনের ১০ হাজার বাসিন্দা। এরই মধ্যে শুক্রবার (১২ মে) সকাল থেকে মাছ ধরার ট্রলারে করে সেন্টমার্টিন দ্বীপ ছেড়েছেন তিন হাজারের বেশি বাসিন্দা। আর যারা এখনও দ্বীপটিতে রয়ে গেছেন তারাও আছেন আতঙ্কে।