
নিউজ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক শনিবার (১৩ মে) দুই ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত করেছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের দিকে ধেয়ে আসার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের আর আর টেক্সটাইল মিলস এলাকায় পদচারী–সেতুর ডেক বিম স্থাপনের কথা ছিল শনিবার ভোরে। সে জন্য ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত দুই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগ সীতাকুণ্ডের উপবিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী জানান, ঘূর্ণিঝড়ের কারণে মহাসড়ক বন্ধ করে পদচারী–সেতুর ডেক বিম স্থাপনের জন্য সিদ্ধান্তটি তারা স্থগিত করেছেন।