News71.com
 Bangladesh
 12 May 23, 05:36 PM
 115           
 0
 12 May 23, 05:36 PM

মরিশাসের প্রেসিডেন্ট গেলেন ঢাকেশ্বরী মন্দিরে ।।

মরিশাসের প্রেসিডেন্ট গেলেন ঢাকেশ্বরী মন্দিরে ।।

নিউজ ডেস্কঃ সফররত মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রুপন ও তার স্ত্রী সায়ক্তা রুপন রাজধানীর সর্বজনীন ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন। শুক্রবার (১২ মে) তারা সকাল সাড়ে ৭টার দিকে মন্দিরে আসেন এবং ৪০ মিনিট ধরে সেখানে অবস্থান করেন। এ সময় তারা প্রার্থনা করেন ও পূজা দেন। 

 

মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ এ সফর সম্পর্কে জানান, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রুপন সস্ত্রীক মন্দিরে আসলে শঙ্খ বাজিয়ে ও উলু ধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হয়। প্রেসিডেন্টের সঙ্গে তার স্ত্রী ছাড়াও চারজন প্রতিনিধি ছিলেন। মন্দিরে পূজা দেয়ার পর প্রেসিডেন্ট, তার স্ত্রী ও অন্যরা প্রসাদ গ্রহণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন