News71.com
 Bangladesh
 12 May 23, 05:06 PM
 99           
 0
 12 May 23, 05:06 PM

অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘মোখা’, সতর্ক পশ্চিমবঙ্গ ।।

অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘মোখা’, সতর্ক পশ্চিমবঙ্গ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন। ক্ষয়ক্ষতি এড়াতে পশ্চিমবঙ্গে এরইমধ্যে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) আটটি দল এবং ২০০ জন উদ্ধারকারী মোতায়েন হয়েছে ।এনডিআরএফ কর্মকর্তা গুরমিন্দর সিং বলেন, ‘ঘূর্ণিঝড় মোখা শুক্রবার (১২ মে) অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আমরা এ অঞ্চলে আটটি দল এবং ২০০ উদ্ধারকারী মোতায়েন করেছি। ১০০ জনের আরেকটি উদ্ধারকারী দল প্রস্তুত আছে। 

 

তিনি বলেন,  জেলে এবং ভ্রমণকারীদের রোববার পর্যন্ত মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগরে না যেতে বলেছে আবহাওয়া অফিস। কর্মকর্তারা বলছেন, জরুরি সেবাগুলো যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ২৪ ঘণ্টা কাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন