News71.com
 Bangladesh
 11 May 23, 07:02 PM
 102           
 0
 11 May 23, 07:02 PM

সুদান থেকে আরও ২০০ বাংলাদেশি ফিরবেন শুক্রবার ।।

সুদান থেকে আরও ২০০ বাংলাদেশি ফিরবেন শুক্রবার  ।।

নিউজ ডেস্কঃ সংঘাতে বিপর্যস্ত সুদান থেকে জেদ্দা হয়ে শুক্রবার (১২ মে) দেশে ফিরবেন আরও ২০০ প্রবাসী বাংলাদেশি। তাদেরকে বহন করা একটি ফ্লাইট সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিমানবন্দরে তাদের স্বাগত জানাবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। 

 

এর আগে বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ৫১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার (১০ মে) পোর্ট সুদান থেকে সুদানের একটি বিশেষ ফ্লাইটে জেদ্দায় পৌঁছান ১৭৬ বাংলাদেশি। তাদের মধ্যে থেকে ৫১ জন দেশে ফিরলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন