
নিউজ ডেস্কঃ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় মোখা রোববার (১৪ মে) সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে বাংলাদেশে আঘাত হানতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ১৩ মে থেকে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় দমকা বাতাস ও বৃষ্টি শুরু হবে। মোখা অতি তীব্র ঘূর্ণিঝড় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বৃহস্পতিবার (১১ মে) সকালে আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান বলেন, 'মোখা উপকূল অতিক্রম করার সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার থাকতে পারে এবং কেন্দ্রের বাইরে দমকা আকারে বাতাসের গতিবেগ ১৪৫ কিলোমিটার থাকার আশঙ্কা রয়েছে।'
এদিকে, এসএসসির সময়সূচি অনুযায়ী রোববার সকাল ১০টায় বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান, মানবিক বিভাগের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
পরদিন গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হওয়ার কথা।