News71.com
 Bangladesh
 11 May 23, 06:59 PM
 107           
 0
 11 May 23, 06:59 PM

সামুদ্রিক জলসীমায় ৬৫ দিন মাছ শিকার নিষিদ্ধ ।।

সামুদ্রিক জলসীমায় ৬৫ দিন মাছ শিকার নিষিদ্ধ ।।

নিউজ ডেস্কঃ প্রজনন মৌসুমের কারণে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন নৌযান দিয়ে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।বৃহস্পতিবার (১১ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেনের সই করা পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের মতো এবারও আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছ ধরার নৌযান দিয়ে সব প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ থাকবে।দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের লক্ষ্যে এ নিষেধাজ্ঞা দেয়া হয়ে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন