
নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমরা ২০৩০ সালের আগেই দেশের প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারব। বৃহস্পতিবার (১১ মে) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘স্মার্ট বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্যসেবা শীর্ষক’ উচ্চপর্যায়ের সভায় একথা বলেন তিনি।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবাকে সর্বজনীন করতে আমরা ইতোমধ্যে গ্যাস্ট্রোলিভার ইনস্টিাটউট, আই ইনস্টিাটউট, নিউরোসায়েন্স ইনস্টিাটউট, ইনটি, এনআইসিবিডি এবং ক্যানসার ইনস্টিাটউট ইত্যাদি স্থাপন করেছি। একই সঙ্গে আন্তর্জাতিক মানসম্পন্ন পাঁচটি মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে।’
ওষুধ এবং অন্যান্য স্বাস্থ্য সংশ্লিষ্ট সেবা নিশ্চিত করতে বাংলাদেশে বিশ্বমানের ফার্মাসিটিক্যালস ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। যা আমাদের দেশের অভ্যন্তরের চাহিদা পূরণ করে বাইরেও ওষুধ রফতানি করতে পারছে।