News71.com
 Bangladesh
 11 May 23, 10:14 AM
 117           
 0
 11 May 23, 10:14 AM

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফর জাতির জন্য ইতিবাচক বার্তা বয়ে এনেছে।।নাছির

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফর জাতির জন্য ইতিবাচক বার্তা বয়ে এনেছে।।নাছির

নিউজ ডেস্ক: মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সফল সফর জাতির জন্য ইতিবাচক বার্তা বয়ে এনেছে।  বুধবার (১০ মে) বিকেলে দারুল ফজল মার্কেটে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বায়েজিদ থানার আওতাধীন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

তিনি বলেন, বিএনপিসহ কিছু দল ও ব্যক্তি কোটি কোটি টাকায় লবিস্ট নিয়োগ করে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি হরণ ও বিভ্রান্তিকর বিরূপ আবহ তৈরি করতে চেয়েছিলো প্রধানমন্ত্রীর এই সফরের ফলে তা চুপসে গেছে। এমনকি বিশ্বব্যাংক ও আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থা তাদের ভুল বুঝতে পেরেছে এবং বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়েছে। সর্বোপরি প্রমাণিত হয়েছে বিএনপির বিভ্রান্তিকর মিথ্যাচার বিশ্ব ও আন্তর্জাতিক সমাজে কোনো প্রভাব ফেলতে পারেনি।  তিনি আরও বলেন, জনগণের প্রতি বিশ্বাস ও আস্থা বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে আশা করি। যতি তারা নির্বাচনী ট্রেন মিস করে তাদের অস্তিত্বই আর থাকবে না।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন