News71.com
 Bangladesh
 11 May 23, 09:57 AM
 119           
 0
 11 May 23, 09:57 AM

নীলফামারীতে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত।।

নীলফামারীতে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত।।

নিউজ ডেস্ক: নীলফামারী উত্তরা ইপিজেড এলাকায় বাসের ধাক্কায় রেজওয়ান ফকির এজাজুল (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।  বুধবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের হাজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল ফকির এজাজুল সদর উপজেলার পিলারের বাজার এলাকার জসিম উদ্দিন জাদু মিয়ার ছেলে।

 

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ইপিজেড বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন এজাজুল। এসময় ডোমার থেকে সৈয়দপুরগামী নাদের পরিবহন নামে একটি বাস উত্তরা ইপিজেড সংলগ্ন হাজীপাড়া এলাকায় পেছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন