News71.com
 Bangladesh
 10 May 23, 07:04 PM
 112           
 0
 10 May 23, 07:04 PM

এবার পিটিআই ভাইস চেয়ারম্যান আসাদ গ্রেফতার ।।

এবার পিটিআই ভাইস চেয়ারম্যান আসাদ গ্রেফতার ।।

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের পর এবার দলটির ভাইস চেয়ারম্যান আসাম উমরকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্যা নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। আল-কাদির ট্রাস্ট মামলায় বুধবার (১০ মে) ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রাঙ্গণ থেকে আসাদকে গ্রেফতার করেছে পাকিস্তান পুলিশের বিশেষ বাহিনী 'অ্যান্টি টেরোরিজম স্কোয়াড'।

 

প্রতিবেদনে জানানো হয়, ইসলামাবাদ হাইকোর্টের আইএইচসি বার অ্যাসোসিয়েশনের অফিসের বাইরে ইমরানের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিচ্ছিলেন আসাদ উমর। দেখা করার জন্য তিনি আবেদনও করেছিলেন। ঠিক সেসময় তাকে গ্রেফতার করা হয়।আসাদকে গ্রেফতারের সময় পিটিআইয়ের আইনজীবীরা পুলিশকে বাধা দেয়ার চেষ্টা করেছিল। এ সময় পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান মাহমুদ কুরেশিকেও গ্রেফতারের চেষ্টা করলে আইনজীবীরাসহ দলের অন্যান্য নেতাকর্মীরা তাকে গ্রেফতারের হাত থেকে রক্ষা করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন