
নিউজ ডেস্কঃ প্রখ্যাত অর্থনীতিবিদ ও বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (১০ মে) এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী মরহুম নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মুহম্মদ মোহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রথিতযশা ও দূরদর্শী অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলাম বাংলাদেশের জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। যুক্তরাষ্ট্রে থেকেও মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গঠনে তার অসাধারণ ভূমিকা ছিল।’