News71.com
 Bangladesh
 10 May 23, 07:02 PM
 107           
 0
 10 May 23, 07:02 PM

প্রাথমিকে মূল্যায়নের নির্দেশনা প্রকাশ এনসিটিবির ।।

প্রাথমিকে মূল্যায়নের নির্দেশনা প্রকাশ এনসিটিবির ।।

 

নিউজ ডেস্কঃ নতুন পাঠ্যক্রমে চার মাস পাঠদান চলার পর প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণিসহ অন্যান্য চার শ্রেণির মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এ বিষয়ে মাঠপর্যায়ের স্কুল শিক্ষক-কর্মকর্তাদের করণীয় সম্পর্কে ৬ দফা নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতার (ডিপিই)। মঙ্গলবার (৯ মে) অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) মনিষ চাকমা স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এসব নিদের্শনা দেয়া হয়েছে। প্রাক-প্রাথমিক শ্রেণির মূল্যায়নের জন্য কোনো পরীক্ষা নেয়া যাবে না। মূল্যায়ন কার্যক্রমের জন্য শিক্ষার্থী বা অভিভাবকদের কাছ থেকে কোনো রকম ফি নেয়া যাবে না বলেও নির্দেশনা বলা হয়েছে।

 

নির্দেশনা বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্ষপঞ্জি ২০২৩-এ উল্লিখিত মূল্যায়নের জন্য নির্ধারিত তারিখ অনুযায়ী বিভিন্ন প্রান্তিকের মূল্যায়ন অনুষ্ঠিত হবে। এ মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট উপজেলা অথবা থানা শিক্ষা অফিসার রুটিন প্রণয়ন করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন