News71.com
 Bangladesh
 10 May 23, 07:00 PM
 104           
 0
 10 May 23, 07:00 PM

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ ।।

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ ।।

নিউজ দেস্কঃ বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ রয়েছে। বুধবার (১০ মে) বিকেল সাড়ে ৩টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন জানান, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে প্রচণ্ড ঢেউ সৃষ্টি হচ্ছে। ফলে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই দুর্ঘটনা এড়াতে বিকেল সাড়ে ৩টা থেকে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়।তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। পরিবেশ স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশনায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন