News71.com
 Bangladesh
 10 May 23, 06:58 PM
 97           
 0
 10 May 23, 06:58 PM

মার্কিন গণমাধ্যমকে প্রোপাগান্ডা প্রতিষ্ঠান বললেন টাকার কার্লসন ।।

মার্কিন গণমাধ্যমকে প্রোপাগান্ডা প্রতিষ্ঠান বললেন টাকার কার্লসন ।।

নিউজ ডেস্কঃ মার্কিন মূলধারার গণমাধ্যমকে ‘হালকাভাবে ডিজাইন করা প্রোপাগান্ডা প্রতিষ্ঠান’ বলে আখ্যা দিয়েছেন ফক্স নিউজ থেকে বহিষ্কৃত সাংবাদিক টাকার কার্লসন। টুইটারে শেয়ার করা এক ভিডিও ক্লিপে কার্লসন মার্কিন গণমাধ্যমের সমালোচনা করে এ মন্তব্য করেন।মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের সাবেক সাংবাদিক টাকার কার্লসন চ্যানেলটিতে ‘টাকার কার্লসন টুনাইট’ নামে একটি টক শো পরিচালনা করতেন। 

 

সম্প্রতি ফক্স নিউজ থেকে তাকে চলে আসতে হয়েছে। তবে ফক্স নিউজ থেকে চলে আসলেই সেই শো আবারও চালু করবেন তিনি। এমনটাই জানিয়েছেন আলোচিত এই সাংবাদিক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুসারে, টাকার কার্লসন তার টক শোর ‘নতুন ভার্সন’ শুরু করতে যাচ্ছেন। তবে এবার শোটি কোনো টিভিতে নয় বরং প্রচারিত হবে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন