
নিউজ ডেস্কঃ রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারে ইটবহনকারী একটি ট্রাক ব্রেক ফেল করলে ওই ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা সিএনজি ও প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেছে। মঙ্গলবার (৯ মে) রাত ১১টায় মগবাজার (ওয়ারলেস) সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজি চালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন। এছাড়াও প্রায় ১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে আরও ৮ জন আহত হন। ঘটনার পর যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দুর্ঘটনায় ধাক্কা দেয়া ট্রাকচালক পলাতক রয়েছেন। তবে ট্রাকটি জব্দ করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, যানজটে আটকে থাকা প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয় ইটবাহী একটি ট্রাক। এতে প্রাইভেটকারটির সামনে থাকা সিএনজিতে গিয়ে ধাক্কা লাগে। তাতে পর্যায়ক্রমে ১০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।