
নিউজ ডেস্কঃ বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে এর জন্য বাংলাদেশের রাজনীতিতে ইইউ ‘মধ্যস্থতা বা হস্তক্ষেপ’ করতে চায় না বলে জানিয়েছেন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।মঙ্গলবার (৯ মে) ইউরোপ ডে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ইইউ রাষ্ট্রদূত।হোয়াইটলি জানান, যে তারা বাংলাদেশের রাজনীতিতে ‘মধ্যস্থতা বা হস্তক্ষেপ’ করতে আসেননি, তবে পরিস্থিতি বোঝার জন্য তারা এখানকার সব রাজনৈতিক দলের সঙ্গে দেখা করবেন এবং তাদের কথা শুনবেন।
এ সময় বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি পাঠাতে ইইউ আমন্ত্রণ পেয়েছে বলে জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছে ইউ