
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক অনেক গভীর। ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে উভয়ের মধ্যে বেশ মিল রয়েছে। দু’দেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কেউ ছিন্ন করতে পারবে না। ইকোনোমিক টাইমসের প্রতিবেদন মতে, মঙ্গলবার (৯ মে) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোলে ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেন ভারতীয় এই মন্ত্রী। এ সময় এসব কথা বলেন তিনি।
অমিত শাহ বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গভীর। আমাদের দু’ দেশের সংস্কৃতি, ধর্ম, প্রথা ও জীবনধারা হাজার বছর ধরে একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। তাই দুদেশের মধ্যেকার সম্পর্ক কেউ ছিন্ন করতে পারবে না। বাংলাদেশের ইতিহাসে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের জওয়ানরা ‘৭১-এর মুক্তিযুদ্ধে বড় ভূমিকা রেখেছে।’ পেট্রাপোল স্থল সীমান্তে অনুষ্ঠিত ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এলপিআই) ও বিএসএফের একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ