
নিউজ ডেস্কঃ গত দেড় মাসের ব্যবধানে রাজধানীতে খুন হন চার ব্যাটারিচালিত অটোরিকশাচালক। তাদের প্রত্যেকের খুনের ধরনও একই রকম। শনিবার (২৯ এপ্রিল) হত্যা করা হয় কদমতলীর অটোরিকশাচালক সিজারকে। তার হত্যা মামলার রহস্য উদঘাটন করতে গিয়ে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, প্রথমে যাত্রী হয়ে সিজারের ব্যাটারিচালত অটোরিকশায় ওঠে এ ছিনতাইকারীরা। স্বাভাবিক ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া দেয়ার কথা বলে তারা। আর তখনই টাকার লোভে রাজি হয়ে যায় চালক। কিন্তু নির্জন এলাকায় যাওয়ার পর তাদের আসল চেহারা প্রকাশ পায়।