News71.com
 Bangladesh
 10 May 23, 09:44 AM
 91           
 0
 10 May 23, 09:44 AM

তিন কোটি ব্ল্যাংক স্মার্ট কার্ড কিনবে সরকার ।।

তিন কোটি ব্ল্যাংক স্মার্ট কার্ড কিনবে সরকার ।।

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনের জন্য তিন কোটি ব্ল্যাংক স্মার্ট কার্ড কিনতে যাচ্ছে সরকার। এতে খরচ হবে ৪০৬ কোটি ৫০ লাখ টাকা। সশস্ত্র বাহিনী বিভাগ মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কেনা হবে এসব পণ্য।মঙ্গলবার (৯ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৬ তম সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভাশেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

 

মাহবুব খান বলেন, নির্বাচন কমিশনের জন্য তিন কোটি ব্ল্যাংক স্মার্ট কার্ড কিনবে সরকার। মূলত 'আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিসেস (২য় পর্যায়)' প্রকল্পের আওতায় এসব ‘ব্ল্যাংক স্মার্ট কার্ড’ কেনা হবে।তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন সশস্ত্র বাহিনী বিভাগের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) থেকে ৪০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৩ কোটি ব্ল্যাংক স্মার্ট কার্ড ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন