News71.com
 Bangladesh
 09 May 23, 06:17 PM
 100           
 0
 09 May 23, 06:17 PM

গাজীপুর সিটি নির্বাচন ।।মায়ের টেবিলঘড়ি নিয়ে মাঠে জাহাঙ্গীর

গাজীপুর সিটি নির্বাচন ।।মায়ের টেবিলঘড়ি নিয়ে মাঠে জাহাঙ্গীর

নিউজ ডেস্কঃমনোনয়ন বাতিলের পর গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়রের মাকে ছায়াপ্রার্থী করে নির্বাচনে লড়ে যাচ্ছেন জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (০৯ মে) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামের কাছ থেকে প্রতীক বরাদ্দের পর টেবিলঘড়ি নিয়ে ঘরে ফিরেন তারা। এ সময় তাদের কর্মী সমর্থকরা মিছিল করেন।এর আগে, নৌকা প্রতীক গ্রহণ করে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাড.আজমত উল্লা খান নগরীর বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সমর্থনকারীদের নিয়ে স্লোগান করতে করতে রাস্তায় নেমে পড়েন অন্য স্বতন্ত্র প্রার্থীরাও।

 

৮ মেয়র প্রার্থীর মাঝে এবং ৭৭টি সংরক্ষিত আসন এবং ২৩৯টি সাধারণ সদস্য পদে প্রতীক বরাদ্দ দেয়া হয়। মেয়র প্রার্থী আজমত উল্লাহ খান নৌকা, সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন টেবিলঘড়ি, বিএনপি ঘরানার রনি সরকার হাতি, জাতীয় পার্টির এম এম নিয়াজউদ্দিন লাঙল, জাকের পার্টির রাজু আহমেদ গোলাপ ফুল এবং স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ ঘোড়া প্রতীক পান। আর এরপরই শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা । ভোট গ্রহণের ৩২ ঘণ্টা আগ পর্যন্ত এ প্রচার চলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন