News71.com
 Bangladesh
 09 May 23, 06:15 PM
 89           
 0
 09 May 23, 06:15 PM

ভোটচুরির প্রকল্প কূটনৈতিকে গিয়ে ঠেকেছে।। আমীর খসরু

ভোটচুরির প্রকল্প কূটনৈতিকে গিয়ে ঠেকেছে।। আমীর খসরু

নিউজ ডেস্কঃ ভোট চুরির প্রকল্প এখন কূটনৈতিকে গিয়ে ঠেকেছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দ্বিপাক্ষিক বৈঠকের নামে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রধানমন্ত্রীর যে আলাপ হয়েছে, তা ছিল ব্যক্তিগত আলাপ। এগুলো কোনো আনুষ্ঠানিক আলাপ না। এটাকে আবার ওই হাইকমিশনারকে দিয়ে স্টেটমেন্ট করিয়েছে। শেষ পর্যন্ত আমাদের কূটনীতিকগুলোকেও শেষ করে দিচ্ছে।

 

ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের যে কূটনৈতিক শিষ্টাচার আছে, সেটাকেও কি ধ্বংস করে দেবেন! ভোট চুরির প্রকল্প আর কতদিকে নিয়ে যাবেন আপনারা। ভোট চুরির প্রকল্পের বিস্তৃতি আজকে কোথায় গিয়ে ঠেকেছে; আমি বলব কূটনৈতিকে গিয়ে পৌঁছেছে, বলেন আমীর খসরু। মঙ্গলবার (৯ মে) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর অষ্টম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ স্মরণসভার আয়োজন করে সম্মিলিত ছাত্র যুব ফোরাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন