News71.com
 Bangladesh
 09 May 23, 06:12 PM
 106           
 0
 09 May 23, 06:12 PM

নগর পরিবহনের চার রুটে শুরু টেন্ডার প্রক্রিয়া।।যুক্ত হচ্ছে ১০০ ই-বাস

নগর পরিবহনের চার রুটে শুরু টেন্ডার প্রক্রিয়া।।যুক্ত হচ্ছে ১০০ ই-বাস

নিউজ ডেস্কঃ উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, বাস রুট র‌্যাশনালাইজেশনের আওতায় ঢাকা নগর পরিবহনের ২৭ ও ২৮ নম্বর রুটের টেন্ডার আহ্বান করা হয়েছে। এছাড়া ঢাকা নগর পরিবহনে যুক্ত হবে ১০০ ইলেকট্রনিক বাস (ই-বাস)।  মঙ্গলবার (৯ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের বুড়িগঙ্গা হলে আয়োজিত বাস রুট র‌্যাশনালাইজেশন কমিটির ২৭ তম সভায় এ ঘোষণা দেন মেয়র আতিক।

 

মেয়র আতিক বলেন, আমাদের আরবান ক্লাস্টারের অরিজিনাল পরিকল্পনায় ছয়টি এবং সাব আরবান পরিকল্পনায় তিনটিসহ নয়টি ক্লাস্টার করার কথা ছিল। এই নয়টির মধ্যে গ্রিন ক্লাস্টার বা সবুজ গুচ্ছ নিয়ে সবার আগে কাজ করছি আমরা। এই সবুজ গুচ্ছের আওতায় ২১ থেকে ২৮ নম্বর রুট নিয়ে মাস্টারপ্ল্যান করি।  সবুজ গুচ্ছের আওতায় আটটি রুট নিয়ে কোম্পানি চালু করার বিষয়ে মেয়র বলেন, অনেক রুটে লাভবান হচ্ছি, অনেক রুটে হচ্ছি না। আজ তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২৭ ও ২৮ নম্বর রুটে বাস চালাতে ইচ্ছুকদের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। অর্থাৎ ২৪, ২৫, ২৭ ও ২৮ নম্বর রুটের জন্য একসঙ্গে টেন্ডার আহ্বান করেছি। এর মাধ্যমে আমাদের গ্রিন ক্লাস্টারের ফলাফল কী দাঁড়ায় তা দেখা হবে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন