News71.com
 Bangladesh
 09 May 23, 01:14 PM
 127           
 0
 09 May 23, 01:14 PM

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত ।।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত ।।

নিউজ ডেস্কঃ  সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় কামরুল ( ৩৭) নামে এক বাংলাদেশি প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। সোমবার (৮ মে) বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে রিয়াদে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সীমান্ত ঘেষা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ছোনপঁচা গ্রামের তনছেন মণ্ডলের ছেলে।

 

কামরুলের খালাতো ভাই মিজানুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জীবিকার তাগিদে গত ৩ বছর আগে সৌদিতে যান কামরুল। সেখানে তিনি প্রাইভেটকার চালাতেন। প্রতিদিনের মত প্রাইভেট নিয়ে বের হলে বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে রিয়াদে গাড়ি থেকে নামার সময় পিছন থেকে অন্য একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন