
নিউজ ডেস্কঃ জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৮ মে) রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে সফরসঙ্গীদের নিয়ে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম।
প্রধানমন্ত্রীকে বহন করা বিমানটি মঙ্গলবার (৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। ৪ মে প্রধানমন্ত্রী যুক্তরাজ্যসহ কমনওয়েলথভুক্ত দেশের রাজা ও রানী হিসেবে তৃতীয় চার্লস ও তার স্ত্রী ক্যামিলার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে পৌঁছান।