
আন্তর্জাতিক ডেস্কঃ এক চীনা কূটনীতিক বহিষ্কার করছে কানাডা। দেশটির বিরোধী দলের এক আইনপ্রণেতাকে ভীতিপ্রদর্শন ও হুমকি দেয়ার অভিযোগে ঝাও ওয়ে নামে এক কূটনীতিকের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হচ্ছে। সোমবার (০৮ মে) এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলেনি জলি বলেন, কূটনীতিক ঝাও ওয়েকে 'অবাঞ্ছিত' ঘোষণা করেছে কানাডা সরকার।
জলি আরও বলেন, ‘আমার কথা স্পষ্ট। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ আমরা সহ্য করব না। কানাডায় অবস্থানরত কূটনীতিকদের সতর্ক করা হয়েছে, তারা যাদি এ ধরনের আচরণের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তাদের নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে।’ তবে চীনা সরকার কানাডার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। গত সপ্তাহে দেশটির কর্মকর্তারা বলেন, ‘এমনটা করার ক্ষেত্রে তাদের স্বার্থ নেই।’
সূত্রঃ আল জাজিরার।