News71.com
 Bangladesh
 09 May 23, 09:34 AM
 109           
 0
 09 May 23, 09:34 AM

নারায়ণগঞ্জ বন্দরে ৭৬৫০ ইয়াবাসহ আটক ৩ ।।

নারায়ণগঞ্জ বন্দরে ৭৬৫০ ইয়াবাসহ আটক ৩ ।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে ৭ হাজার ৬৫০ ইয়াবাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।সোমবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

এর আগে রোববার (৭ মে) দুপুরে বন্দরের মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

 

আটকরা হলেন- রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মৃত নাদের বক্সের ছেলে কাশেম (৩৬), চট্টোগ্রামের মালিয়াবাদ চৌধুরীপাড়ার মৃত আব্দুল মাবুদের ছেলে শাহাদত আলী (৪০) ও চন্দনাইশের মৃত খাজের আহমেদের ছেলে মো. মনির (২২)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন