News71.com
 Bangladesh
 09 May 23, 09:33 AM
 98           
 0
 09 May 23, 09:33 AM

নতুন জঙ্গি সংগঠনের শুরা সদস্যসহ গ্রেফতার ৪ ।।

নতুন জঙ্গি সংগঠনের শুরা সদস্যসহ গ্রেফতার ৪ ।।

নিউজ ডেস্কঃ নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও দাওয়াতি শাখার প্রধান আবদুল্লাহ মায়মুন ওরফে সিলেটের শায়েখসহ পাহাড়ে প্রশিক্ষণপ্রাপ্ত চার জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

মঙ্গলবার (৯ মে) ভোরে সিলেটের বন্দর থানার বড়শালা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও দাওয়াতি শাখার প্রধান সিলেটের শায়েখসহ পাহাড়ে প্রশিক্ষণপ্রাপ্ত চার জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন