News71.com
 Bangladesh
 09 May 23, 09:30 AM
 97           
 0
 09 May 23, 09:30 AM

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ১০ ।। বোমা বিস্ফোরণ

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ১০ ।। বোমা বিস্ফোরণ

নিউজ ডেস্কঃমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে।সোমবার (৮ মে) রাত ৯টার দিকে মাদারীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকদী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। 

 

ভুক্তভোগীরা জানান, ওই এলাকার জামাল মৃধার সঙ্গে শাহাদাৎ হাওলাদারের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় উভয় পক্ষ। সংঘর্ষের সময় ২০টিরও বেশি বসতঘর ও দোকানপাট ভাঙচুর-লুটপাটের অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে দুই পুলিশসহ আহত হয় অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন