
নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)-এর তথ্য বলছে, ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর। তবে রাজধানী ঢাকার চেয়েও গাজীপুরের শ্রীপুরে একিউআইয়ের সূচকে বাতাসের মান ২৪৮ স্কোর, যা খুবই অস্বাস্থ্যকর।মঙ্গলবার (৯ মে) বাংলাদেশ সময় সকাল সোয়া ৮টায় বিশ্বের ১০টি শহরের বাতাস রয়েছে অস্বাস্থ্যকর অবস্থায়। আর খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে ভারতের দিল্লি।
একিউআইয়ের সূচকে মঙ্গলবার ঢাকায় ১৬০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। অন্যদিকে ২৩৬ স্কোর নিয়ে শীর্ষস্থানে রয়েছে ভারতের দিল্লি। সকাল সোয়া ৮টায় একিউআইয়ের ওয়েবসাইটে তালিকায় দেখা গেছে, ঢাকা ছাড়াও ভারতের দিল্লি, কাজাখস্তানের আস্তানা, পাকিস্তানের লাহোর, নেপালের কাঠমান্ডু, রাশিয়ার ক্রাসনোয়ারস্ক, ভিয়েতনামের হো চি মিন, সৌদি আরবের রিয়াদ, চীনের শেনইয়াং এবং কুয়েত সিটির বায়ু অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।